Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts

Friday, November 4, 2022

৩৫০ হাত লম্বা পতাকা উড়াল ব্রাজিল সমর্থকেরা

৩৫০ হাত লম্বা পতাকা উড়াল ব্রাজিল সমর্থকেরা


 কাতার বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে এখনও প্রায় পনের দিন বাকি। তবে থেমে নেই প্রিয় দলের প্রতি ভক্ত-সমর্থকদের বাড়তি উন্মাদনা।

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ভক্তরা করছেন নানান রকম অবাক কাণ্ড। এরই ধারাবাহিকতায় ৩৫০ হাত লম্বা পতাকা প্রদর্শন করেছেন যশোরের কেশবপুরের ব্রাজিলের ভক্ত-সমর্থকেরা।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে কেশবপুর উপজেলার জাহানপুরে স্থানীয় বাজার সংলগ্ন সড়কে এই পতাকা উড়িয়েছে স্থানীয় যুবকেরা। এ সময় তাদেরকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, উপজেলার জাহানপুর গ্রামের ব্রাজিল ফ্যানস ক্লাবের সদস্য রিপন দাস, কিশোরী দাস, নয়ন দাস, মোহন দাস, সনাতন দাস, বিজয় দাস, সনজিৎ দাসসহ স্থানীয় একাধিক ব্রাজিল ভক্ত-সমর্থকেরা ৩৫০ হাত লম্বা এই পতাকাটি বানিয়েছেন।

এ ব্যাপারে ব্রাজিলের সমর্থক নয়ন দাস বলেন, সামনে ফুটবল বিশ্বকাপ। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই তৈরি করা হয়েছে এ পতাকা।

কিশোরী দাস বলেন, ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে ব্রাজিল দলের ভক্ত। তাদের দল এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।

Wednesday, November 2, 2022

বেসরকারি খাতের ওপর আস্থা রাখার আহ্বান এফবিসিসিআই সভাপতির

বেসরকারি খাতের ওপর আস্থা রাখার আহ্বান এফবিসিসিআই সভাপতির

 



বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও দেশের রিজার্ভ ও বাজেট সীমাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি অংশীদারীত্বে (পিপিপি) প্রকল্প গ্রহণ ছাড়া কোনো উপায় নেই। তাই পিপিপির উন্নয়নে প্রয়োজনে আইনে পরিবর্তন আনা হবে। 

শনিবার (২৯ অক্টোবর) এফবিসিসিসিআই আয়োজিত ‘ভিশন-২০৪১ অর্জনে পিপিপি’র ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ‘বর্তমান আইনে পিপিপির প্রক্রিয়া দ্রুত করা সম্ভব কীনা, তা যাচাই করে দেখতে হবে। যদি দরকার হয়, আইনে পরিবর্তন আনতে হবে। কিন্তু এই পথেই যেতেই হবে।’ 

বিদ্যুৎ খাতে পিপিপি সফল হয়েছে মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, ২০০৯ সাল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন ছিলো মাত্র ৪৫০০ মেগাওয়াট। কিন্তু আইন পরিবর্তন করে বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হয়েছে। বর্তমানে বেসরকারি খাতের মোট ৫৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বিদ্যুৎখাতের সফল পিপিপির কারণেই বর্তমান অর্থনৈতিক অগ্রগতি এসেছে। 

এসময় পিপিপিকে দ্রুত করতে, এর আওতায় দেয়া প্রকল্প প্রস্তাবে অর্থায়ন সক্ষমতার প্রমাণাদি দলিল সংযুক্ত থাকলে সেসব প্রকল্পকে ফাস্ট ট্রাক প্রকল্প হিসেবে চিহ্নিত করা যেতে পারে বলে পরামর্শ দেন উপদেষ্টা। 

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘পিপিপির উন্নয়ন ছাড়া এসডিজি বাস্তবায়ন সম্ভব হবেনা। কেননা এসডিজি অর্জনের জন্য পিপিপির মাধ্যমে প্রায় ৬ শতাংশ অর্থায়ন করতে হবে। এছাড়াও সরকারের অন্যান্য উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারের একার পক্ষে পর্যাপ্ত বিনিয়োগ সম্ভব নয়। দেশে শক্তিশালী বেসরকারিখাত গড়ে উঠেছে। তাদেরকেও পিপিপির মাধ্যমেই উন্নয়ন কর্মকান্ডে সংশ্লিষ্ট করতে হবে।’

 অন্যদিকে আস্থাহীনতাকে পিপিপির উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন বিশেষ অতিথি পিপিপি কর্তৃপক্ষের সিইও মোহাম্মদ ইব্রাহীম। সরকারের প্রতি বেসরকারি খাতকে অংশীদার হিসেবে দেখার মনোভাব তৈরি করার আহ্বান জানান তিনি। 

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘২০৩১ ও ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যগুলো অর্জন করতে হলে অবকাঠামো খাতে ব্যাপক পরিবর্তন করতে হবে। উৎপাদনের গতি আনতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গতি দ্বিগুণ করা ও চট্টগ্রাম বন্দরের টেস্টিং সুবিধা বাড়াতে হবে। এসব ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কার্যকর ভূমিকা পালন করতে পারে। এছাড়াও সরকারি শিল্প কারখানায় হাজার হাজার একর অব্যবহৃত জমি শিল্প স্থাপন ও সরকারি কারখানার আধুনিকায়নে পিপিপি মডেল ব্যবহারের পরামর্শ দেন সভাপতি।’ 

তিনি বলেন, ‘দেশের অনেক শিল্প প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা তৈরি হয়েছে। তাদেরকে সরকারের প্রকল্প অংশীদার করলে অর্থায়ন সহজ হবে। সরকারের চাপ কমবে।’ 

ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ১৮৫ রান

ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ১৮৫ রান



সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভারে তারা তুলেছে ১৮৪ রান। জিততে হলে বাংলাদেশের দরকার ১৮৫ রান। 

ব্যাটিংয়ে নেমে পাওয়ার-প্লেতে খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। তৃতীয় ওভারে অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন হাসান মাহমুদ। ৬ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৭ রান। 

গত তিন ম্যাচের মতো এই ম্যাচেও তাসকিন দুর্দান্ত শুরু করেন। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যে তিনি ৩ ওভার করেন। প্রথম দুই ওভারে তিনি দেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে তার বলে জীবন পান রোহিত শর্মা। না হলে আগের তিন ম্যাচের মতো এদিনও বাংলাদেশকে শুরুর সফলতাটা তাসকিনই এনে দিতেন।

দীর্ঘদিন ধরে ফর্মে না থাকা লোকেশ রাহুল ফর্মে ফিরেছেন এ ম্যাচ দিয়ে। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩১ বলেই তুলে নিয়েছেন ফিফটি। অর্ধশতক পূর্ণ করার ঠিক পরেই তাকে ফেরান সাকিব। মুস্তাফিজের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। 

ইনিংসের ১২তম ওভারে সাকিব একবার সূর্যকে ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন। তার বলে সুইপ করতে গিয়ে সূর্যর ব্যাটে টপ-এজড হয়ে বলটা উঠে গিয়েছিল আকাশে। তবে মুস্তাফিজ ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। তবে ২ ওভার পরে সেই সূর্যকে ফিরিয়েছেন সাকিবই, ৩০ রানে। 

মুস্তাফিজ-হাসানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষদিকে রানের গতি কিছুটা কমে। হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকে দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরিয়েছেন হাসান মাহমুদ আর দিনেশ কার্তিক ফিরেছেন রান আউট হয়ে। 

বেশকিছু উইকেট হারিয়ে যখন কিছুটা ছন্দহারা ভারত তখন এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান কোহলি। ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দেন ১৮৪ রানের বড় সংগ্রহ।     

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। দুটি উইকেট গেছে অধিনায়ক সাকিব আল হাসানের ঝুলিতে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ ম্যাচে কোহলির বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ ম্যাচে কোহলির বিশ্বরেকর্ড



 বিশ্বরেকর্ড গড়তে বিরাট কোহলির প্রয়োজন ছিল মোটে ১৬ রান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে বিশ্বরেকর্ড গড়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন ভারতীয় এই তারকা। অ্যাডিলেইড ওভালে বাংলাদেশের বিপক্ষে ১৬ রান করার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান করার কীর্তি গড়লেন কোহলি।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কোহলির মোট রান ছিল ১০০১। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের মালিক ছিলেন শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। তার রান ছিল ১০১৬।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দলীয় সপ্তম ওভারে তাসকিনের বলে সিঙেল নেওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কোহলি। বিশ্বকাপের মঞ্চে ২৫ ম্যাচে এই রেকর্ড গড়লেন কোহলি। অথচ জয়াবর্ধনে খেলেছেন ৩১ ম্যাচে ৩১ ইনিংস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলি অবশ্য বিশ্বরেকর্ড গড়ে নিজের রান আরও বাড়িয়ে নিচ্ছেন।